চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেফতার

চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেফতার

চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ মিটার দৈর্ঘ্যের ছয়টি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।